× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এডিপি সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বর্তমানে চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। মন্ত্রী প্রকল্পসমূহের বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতাজবাবদিহিতা ও কার্যকর মনিটরিং নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিচাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পপ্রাথমিক বিদ্যালয়সমূহে ক্লাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানাসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় উন্নয়ন কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণমাঠপর্যায়ে নিয়মিত তদারকি জোরদার এবং প্রকল্প বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..