× Banner
সর্বশেষ
পাওনা না মিটিয়ে লিজ দিল জুট মিল, ব্যবসায়ীদের মানববন্ধন পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না – স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে অভিযোগ পড়ল ১৬৭ পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতি তার হারানো গৌরব ফিরে পেয়েছে – ট্রাম্প লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মামলায় ৫ হাজার টাকা জরিমানা

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
কালীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মামলায় ৫ হাজার টাকা জরিমানা

পরিবেশ সুরক্ষা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান কালে থানার পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন।
অভিযানকালে পরিবেশ দূষণ ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে মোট তিনটি মামলা দায়ের করা হয় এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় বায়ুদূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিমালা এবং সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় দণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা, শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। সবাইকে আইন মেনে চলার মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
এদিকে প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং নিয়মিত তদারকির মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..