× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

লেনদেন চলছে সূচকের উত্থানে

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: সোমবার মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯টি কোম্পানির। আর দর কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির দর।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫২৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৪৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।


এ ক্যটাগরির আরো খবর..