× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

শ্যামনগর ( সাতক্ষীরা ) প্রতিনিধি

শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক চিংড়ী ঘের মালিকের মৃত্যু

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক চিংড়ী ঘের মালিকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়  মৎস্যঘেরে বিদ্যুৎ চালিত পাম্প মেশিন দিয়ে পানি উত্তোলনের সময় বিদ্যুৎ স্পৃষ্টে জাহাঙ্গীর আলম মিন্টু(৪৫) নামে এক চিংড়ী ঘের মালিকের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার(২৩ ফেব্রুয়ারী) বিকালে পদ্মপুকুর ইউপির গড়কুমারপুর গ্রামে ঘটনাটি ঘটে।  নিহত ব্যক্তি উপজেলার একই গ্রামের সহিল উদ্দিনের ছেলে।

মৃতের পরিবার সুত্রে প্রকাশ,মৎস্য ঘেরে পানি উত্তোলনের সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।  পর পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..