× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

রাজনীতিবিদ মুকুল রায়

রাত দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়

প্রয়াত হলেন মুকুল রায়। নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে রাত দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বযস হয়েছিল ৭১ বছর (১৯৫৪–২০২৬)।

মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু। মুকুল রায়ের মত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরে কোমায় থেকে অবশেষে ২২ ফেব্রুয়ারি দিবাগত রবিবার রাতে  অ্যাপোলো হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন  বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

স্বাস্থ্যের কারণে বহুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন । কিন্তু আলোচনায় ছিলেন সব সময়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার। ‘শেষ যুদ্ধ জিততে পারলেন না, অনেক কষ্ট পাচ্ছিলেন’, প্রতিক্রিয়া ছেলে শুভ্রাংশু রায়ের। পরিবার সূত্রে খবর, অ্যাপোলো হাসপাতাল থেকে মুকুল রায়ের মৃতদেহ নিয়ে আসা হবে তাঁর কাঁচড়াপাড়ার বাড়িতে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একদা সহযোদ্ধা পার্থ ভৌমিক। বলেছেন, একই দলে থেকে কাজ করেছেন, রাজনীতি করেছেন বিরোধী নেতা হিসেবেও, মুকুল-প্রয়াণে তিনি শোকাহত।  হাসপাতালের বাইরে ভিড় করতে শুরু করেছেন অসংখ্য মুকুল অনুরাগী।


এ ক্যটাগরির আরো খবর..