বিশ্ব স্কাউটসের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল (বি,পির) জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস এর যশোরের ঝিকরগাছা উপজেলা কর্তৃক যথাযোগ্য মর্যাদায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয় এবং র্যালী শেষে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি মোছাঃ রনী খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুস সামাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ ইসমাইল হোসেন সোহাগ, সাবেক কমিশনার আকিফুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আলী তারেক, এ এল টি মনিরুজ্জামান, এ এল টি রাফেজা খাতুন, এ এল টি আমির হামজা, সহ-সভাপতি নাজমুল আলম, সহকারি কমিশনার ইকবাল আহমেদ, কাব স্কাউট লিডার মামুনুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের স্কাউটসের নেতৃবৃন্দ।