× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-৪ সংসদ সদস্যর উপস্থিতিতে বন্ধ হলো চাঁদাবাজি

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
বন্ধ হলো চাঁদাবাজি

সড়কে চাঁদা তোলা হচ্ছে, এমন খবর পেয়েই স্বশরীরে উপস্থিত হয়ে চাঁদাবাজদের অবৈধ টোল আদায় বন্ধ করলেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য মাওঃ আবু তালিব। শনিবার সকালে তিনি ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে ইজিবাইক, ইন্জিন চালিত ভ্যান ও আলমসাধু থেকে চাঁদাবাজদের অবৈধ চাঁদা আদায় বন্ধ করেন। এ সময় তিনি শ্রমজীবী মানুষের ওপর চলা দীর্ঘদিনের জুলুম অবৈধ চাঁদা আদায় বন্ধসহ কঠোর হুশিয়ারী দেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এক শ্রেনীর লোকজন টোল আদায়ের নামে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। শনিবার সকালে শহরের মেইন বাসষ্টান্ডে চাঁদা আদায়ের খবর পেয়ে সেখানে হাজির হন সংসদ সদস্য আবু তালিব। তিনি তাৎক্ষনিক অবৈধ রশিদ জব্দ করে চাঁদা তোলা বন্ধ করেন।

সংসদ সদস্য আবু তালিব বলেন, প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে একটি টাকাও আদায় করা যাবে না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল,শহরের বিভিন্ন জায়গায় ভ্যান, রিকশা ও ইজবাইক, আলমসাধু,নছিমন থেকে প্রভাবশালী একটি চক্র প্রতিদিন চাঁদা আদায় করে আসছিল। এদিন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে চাঁদা আদায়কারীদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু আদায়কারীরা সরকারি অনুমোদন দেখাতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে চাঁদা তোলা বন্ধের ঘোষণা দেন।

আবু তালিব আরো বলেন, খেটে খাওয়া মানুষের ঘামের টাকায় পকেট ভারী করার দিন শেষ। এখন থেকে কোনো চাঁদাবাজ এই স্ট্যান্ডে আসবে না। যদি কেউ জোর করে টাকা আদায় করতে চায়, তাকে সরাসরি প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।
এদিকে নির্বাচিত হয়েই চাঁদাবাজ উচ্ছেদে নতুন সংসদ সদস্য এমন পদক্ষেপকে নেওয়ায় স্বাগত জানিয়েছে স্থানীয়, ইজিবাইক, ভ্যান ও, রিকশা চালকরা।


এ ক্যটাগরির আরো খবর..