× Banner
সর্বশেষ
উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের স্থগিতের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না – শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন – প্রধানমন্ত্রী ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিনদেশিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মায়ের হাত ধরে শহীদ মিনারে শিশু মার্জিয়া আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত যশোরের শার্শার কায়বা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১২৩ বোতল ভারতীয় ESKUF সিরাপ উদ্ধার আইসিএসবি কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নড়াইল জেলা সদর হাসপাতালে ৪৫ জন কর্মীর পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা – বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ভাবগম্ভীর ও অর্থবহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে লিসবনের স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দূতাবাসের হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত। সেই আন্দোলনের স্বীকৃতি হিসেবেই ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।

শহীদ মিনারে ফুল দিতে আশা প্রবাসী বাংলাদেশিরা বলেন, প্রবাসেও বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার অঙ্গীকার করতে হবে আমাদের। একুশের চেতনায় ঐক্যবদ্ধ এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দেয় ভাষার প্রতি ভালোবাসা।

সমগ্র অনুষ্ঠানটি প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে শেষ হয়। প্রবাসী বাংলাদেশিরা জানান, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও ভাষা শহীদদের চেতনা ধারণ করেই তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন।


এ ক্যটাগরির আরো খবর..