× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

আগৈলঝাড়া প্রতিনিধি

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে ভাষা শহীদের বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে পর্যায়ক্রমে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, আগৈলঝাড়া সরকারী ডিগ্রী কলেজ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, শিক্ষক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা, বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বে-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি ও শহীদ মিনার চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা।

এছড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের প্রতিযোগীতা মুলক অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

পাশপাশি গ্রামীন জনপদে কাঠ-বাঁশ ও কলা গাছ দিয়ে অস্থায়ীভাবে নির্মান করা শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা জানানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হবার খবর পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..