× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি বরিশাল

আগৈলঝাড়ায় ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৮জান চিকিৎসকের যোগদান

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
আগৈলঝাড়ায় ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৮জান চিকিৎসকের যোগদান

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ৫ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকটের মধ্যে আটজন চিকিৎসক বৃহস্পতিবার কাজে যোগদান করেছেন। যোগদানকৃত চিকিৎসকেরা সবাই ৪৮তম বিসিএস এর। ফলে এই উপজেলাসহ পাশ্ববর্তি কোটালীপাড়া, উজিরপুর, গৌরনদী, কালকিনী উপজেলার সীমান্তবর্তী এলাকার সাধারণ রোগীরা সার্বক্ষনিক চিকিৎসা সেবা পাবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের ফুল দিয়ে করন করা নেয়া হয়।

নবাগত চিকিৎসকদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ সজীব।

অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল আবাসিক অফিসার ডা. শিশির কুমার গাইন, এমওডিসি মিলন হালদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

উল্লোখ্য, ৪৮তম বিশেষ বিসিএস এর মাধ্যমে সারাদেশে কয়েক হাজার চিকিৎসক নিয়োগ প্রকৃয়া চলমানের অংশ হিসেবে আগৈলঝাড়ায় ৫০ শয্যা হাসপাতালে এই যোগদান উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবাকে আরও শক্তিশালীসেবা প্রদান করবে বলে সংশ্লিষ্ঠরা আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চিকিৎসকরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন শুরু করেন এবং স্থানীয় জনগণের সেব প্রদানে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করন।


এ ক্যটাগরির আরো খবর..