× Banner
সর্বশেষ
কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষ: আহত ৩০,ভাঙচুর ও ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন গণভোটের হার কত শতাংশ-জানালেন ইসি সচিব নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়,কে কত ভোট পেলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদের মুখে বিজয়ের হাঁসি নবীগঞ্জে ভোটকেন্দ্রে উশৃঙ্খল আচরণ, লন্ডন প্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় নির্বাসন থেকে রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমান

ঝিকরগাছা প্রতিনিধি

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদের মুখে বিজয়ের হাঁসি

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদের মুখে বিজয়ের হাঁসি

৮৬ যশোর-২ এর চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার নিয়ে গঠিত। যার মধ্যে ঝিকরগাছা উপজেলায় সামান্য অপ্রীতিকর ঘটনার পরও শান্তিপূর্ণ ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদের মুখে বিজয়ের হাঁসি।
তিনি চূড়ান্ত ফলাফলে দু’উপজেলার (চৌগাছা-৮১ ও ঝিকরগাছা-৯৪) সর্বমোট ১৭৫টি কেন্দ্র এবং পোস্টাল ব্যালটসহ দাঁড়িপাল্লা প্রতিকে ১লক্ষ ৮০হাজার ৯শত ৬৫ ভোট পেয়েছেন। অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মোছা. সাবিরা সুলতানা ধানেরশীষ প্রতিকে পোস্টাল ব্যালটসহ পেয়েছেন ১লক্ষ ৪৬হাজার ৪শত৪৭ ভোট। এ থেকে ৩৪হাজার ৫শত ১৮ ভোটের ব্যবধানে ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদ বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক ভাবে বেসরকারি ফলাফলে ঝিকরগাছা উপজেলায় মোট ভোটার ২লক্ষ ৭১হাজার ৬ শত ৭০জন, তবে মোট ভোটারের ১লক্ষ ৮৫ হাজার ৯শত ৭৯ ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৪টি কেন্দ্রে, যাহা ভোটের শতকরা হারে ৬৮.৪৬%।
সর্বশেষ ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহউদ্দীন ফরিদ দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ১ লক্ষ ১ হাজার ১ শত ৭৯ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মোছা. সাবিরা সুলতানা ধানেরশীষ প্রতিকে পেয়েছেন ৭৭হাজার ৫শত ৮০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. ইদ্রিস আলী হাতপাখা প্রতিকে পেয়েছেন ২হাজার ৩শত ৬৩ ভোট, আমার বাংলাদেশ পাটি (এবি পাটি) এর প্রার্থী রিপন মাহমুদ ঈগল প্রতিকে পেয়েছেন ১শত ৯৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী হাসান ফুটবল প্রতিকে পেয়েছেন ১শত ৮৬ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. ইমরান খান মই প্রতিকে পেয়েছেন ১শত ৭১ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এর প্রার্থী মোঃ শামছুল হক টেলিভিশন প্রতিকে পেয়েছেন ১শত ৪৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ জহুরুল ইসলাম ঘোড়া প্রতিকে পেয়েছেন ৭৭ ভোট। বাতিলকৃত ভোট ৪ হাজার ৭৮ ভোট। এছাড়াও গণভোটে হ্যাঁ হয়েছে ১২০৬৯১ ও না হয়েছে ৪৭১০৬।
কে এই নবাগত জাতীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদ? এমন প্রশ্নের উত্তরে জানা যায়, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ এই চিকিৎসক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম শরীফ হোসেনের ছেলে।
তিনি যশোরের খড়কি ঐতিহ্যবাহী পীর বাড়ির সন্তান। ১৯৬১ সালে জন্ম নেওয়া এই চিকিৎসক ১৯৭৭ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং ১৯৭৯ সালে একই ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। সেখান থেকে এমবিবিএস পাশ করে ঢাকা পিজি হাসপাতালে যোগ দেন।
সেখানে ২ বছর চিকিৎসক হিসেবে কাজ করে উচ্চ শিক্ষা নিতে যুক্তরাজ্যে চলে যান। সেখানে এমআরসিপিসিএইচ, এফআরসিপিসিএইচ এবং ডিসিএইচ ডিগ্রি নেন। তিনি দীর্ঘ ত্রিশ বছর ধরে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। তিনি সেখানে ইউনিভার্সিটি হসপিটালস বার্মিংহামে কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর, আল কুরআন একাডেমি লন্ডন এর ট্রাস্টি, ইডেন একাডেমি কভেন্ট্রি ইউকের ট্রাস্টি এবং সেন্টার ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে আদ্ দ্বীন হাসপাতালের চিকিৎসক। আর ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী হিসেবে প্রায় ৩৫হাজার ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের মধ্যে ৫টি জামায়াতের প্রার্থী (যশোর-১ আজিজুর রহমান, যশোর-২ মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর-৪ অধ্যাপক গোলাম রসুল, যশোর-৫ গাজী এনামুল হক ও যশোর-৬ অধ্যক্ষ মো. মোক্তার আলী) এবং ১টি আসন যশোর-৩ বিএনপি’র প্রার্থী (অনিন্দ্য ইসলাম অমিত) বেসরকারি ফলাফলে বিজয় অর্জন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..