× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

মোঃ মাসুদুর রহমান শেখ

বেনাপোল স্থলবন্দরে ধানের শীষের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
ধানের শীষের বিশাল প্রচার মিছিল

আসন্ন ত্রয়োদশ নির্বাচন কে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর উদ্যোগে,৮৫ যশোর-১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব  নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী প্রচার প্রচারণায় বিশাল এক প্রচার মিছিল করেছেন।
সোমবার ( ০৯ ফেব্রুয়ারী ২০২৬) বিকেল সাড়ে ৪ টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে বেনাপোল স্থলবন্দর থেকে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের পক্ষে উৎসব পরিবেশে এক প্রচার মিছিল বের করা হয়। মিছিল টি শান্তি পূর্ণভাবে নেচে গেয়ে বেনাপোল স্থলবন্দর ও বেনাপোল পৌর এবং আন্তর্জাতিক চেকপোস্ট এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নে এসে শেষ হয়।
মিছিলটিতে হাজার হাজার সাধারণ লেবার শ্রমিক ও ৮৯১ ৯২৫ এর শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত  সভাপতি তবিবুর রহমান তবি,৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর
সাধারণ সম্পাদক সহিদ আলী, যশোর জেলা সেচ্ছাসেবকদল এর যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন,৮৯১ এর সাধারণ সম্পাদক লিটন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, ইছাহক মেম্বার, জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বৃন্দ্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..