× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

মাদারীপুর প্রতিনিধি

প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন না দেওয়ার  অভিযোগ উঠেছে এডিপিওর বিরুদ্ধে

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

মাদারীপুরের কালকিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের ৩ নং   দক্ষিণ রাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বরে ওঠা ১৪ টি অভিযোগের তদন্ত ৫ জানুয়ারি  শেষ হলেও এখনও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার  অভিযোগ উঠেছে এডিপিও (সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) মোঃ মজনুর রহমান বিরুদ্ধে ।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪টি অভিযোগ  ৫ম শ্রেণি পাশের প্রত্যায়ন প্রদানে অর্থ আদায়  ,২০২১ ২০২২ অর্থ বছরে “প্লেয়িং এ্যাক্সিয়রিস বরাদ্দের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার কোন কাজ করেন নি প্রধান শিক্ষক, ২০২৩ -২৪ অর্থ বছরে ওয়াশ ব্লকের বাজেট ও ভাউচারে পানির ট্যাংক ক্রয় দেখানো হলেও আসলে ক্রয় করেননি, প্রতি বছর বরাদ্দকৃত স্লিপের  টাকা, রুটিন মেইনস ও ক্ষুদ্র মেরামতের টাকা নয়ছয় করা।

গত অর্থ বছরের স্লিপ বরাদ্দের  টাকা দিয়ে লোক দেখানো কাজ করা, শিক্ষার্থীদের থেকে পুরাতন বই কালেকশন করে তা বিক্রি করে অর্থ আত্মসাৎ  করা,শিক্ষার্থীদের বাড়ি গিয়ে প্রাইভেটের জন্য তাগিদ দেয়া এবং না পড়লে নম্বর কম দেওয়ার হুমকি দেয়া,প্রধান শিক্ষক ১১টা থেকে ১২টার পর বিদ্যালয়ে থাকে না,২০১৭ সালে ২য় সাময়িক ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট পরীক্ষায়  ৪থেকে ৫ টি খাতায় প্রকৃত নম্বর ২১,২৫,২৯,৩০ পেয়েছে  কিন্তু প্রধান শিক্ষক শিক্ষাথীকে দিয়েছে ৯০,৯০,৯৭,৯৫ করে। বিষয়টি ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে ধামাচাপা দেওয়া, বিদ্যালয়ের দুই কক্ষ বিশিষ্ট ১টি টিনর ঘর ছিল তাও বিক্রি করে দেয়,৫ম শ্রেণীর পরীক্ষায় হোয়াটস অ্যাপে  প্রশ্ন দেওয়া, ২৪ সালে চতুর্থ শ্রেণীর পরীক্ষায় একজনের খাতায় হুবহু প্রশ্নের উত্তর পাওয়া যায়।

জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে এডিপিওকে তদন্তের দায়িত্ব দেয়।  গত মাসের ৫ জানুয়ারি নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হলেও দীর্ঘদিন পার হয়ে গেলেও প্রতিবেদন জমা দেওয়া হয়নি। এতে অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

অভিযোগকারীর  দাবি, তদন্ত প্রতিবেদন ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে। এতে অভিযুক্ত প্রধান শিক্ষক সুবিধা পাচ্ছেন এবং আমার সন্দেহ হয় এডিপিও প্রধান ।

অভিযোগকারী আরো বলেন আমাকে সরোয়ার মাস্টার একবার ৫ হাজার টাকা দিয়েছে সেই টাকা গত ৫ জানুয়ারি  সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফেরত দিলে সেই টাকা সরোয়ার মাষ্টার স্কুলের সকল স্যারদের সামনে  তার(এডিপিওর) কাছ থেকে ফেরত নেয়। এখন আবার ৫০ হাজার টাকা দিতে চায় অভিযোগ উঠাইয়া আনার জন্য।

শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা না হলে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন প্রধান শিক্ষক  জানান ৩নং দক্ষিণ রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা শিক্ষা কর্মকর্তার ( স্যার) কাছে  যে অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের তদন্ত দিয়েছে  সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা (স্যার) কিন্তু গত মাসের ৫ জানুয়ারি তদন্ত করে  গেলেও প্রায় ১ মাস হয়ে গেল  কিন্তু সেই তদন্ত প্রতিবেদন না দেওয়ায় আমাদের  সন্দেহ হচ্ছে যে দুর্নীতির সঠিক তদন্ত  হবে কি না। আমরা শুনেছি সরোয়ার স্যার অভিযোগকারীকে  ৫ হাজার টাকা দিয়েছিল। সেই টাকা  এডিপিও স্যার সেটা ফেরত দিয়েছে।

প্রধান শিক্ষক অভিযোগকারী কে ৫ হাজার টাকা দেওয়ার কথা জানতে চাইলে ৩নং দক্ষিণ রাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকরা  বলেন এডিপিও  স্যারের সামনে ছড়ার স্যারকে পাঁচ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে ।

কালকিনি উপজেলা  শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম  বলেন, জেলা শিক্ষা স্যারের কাছে  অভিযোগ দিয়েছে আর সহকারী জেলা শিক্ষা স্যারকে তদন্ত দিয়েছে আমি কিছু জানিনা। প্রধান শিক্ষক সরোয়ার হোসেন আবেদনকারিকে ৫ হাজার টাকা দিয়েছে এই  প্রশ্নের জবাবে তিনি বলেন আমি জানি ন।

সহকারি  জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
মোঃ মজনু রহমানকে তদন্ত  প্রতিবেদন এখন পর্যন্ত না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন ভাই তদন্ত করে আসার শিক্ষক নিয়োগ পরিক্ষার জন্য দেরি হয়েছে। তবে কাল দিয়ে দিবো। প্রধান শিক্ষক অভিযোগকারীকে ৫ হাজার টাকা দিয়েছিল সেই টাকা প্রধান শিক্ষককে আবার ফেরত দেওয়া হয়েছে এই কথাটি তিনি স্বীকার করেন।  সরকারি জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকের রক্ষা করার কথা তিনি অস্বীকার করেন।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মুহাস্মদ ফজলে এলাহীকে  জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কেন এখনোও  তদন্ত প্রতিবেদন  না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন আজকেও বলেছি প্রতিবেদন দেওয়ার জন্য।  তিনি আমাকে বলেছেন দু’একদিনের ভিতরে তদন্ত প্রতিবেদন দিয়ে দিব।


এ ক্যটাগরির আরো খবর..