× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না

ফরিদপুর প্রতিনিধি

সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
রক্তক্ষয়ী সংঘর্ষ

ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গট্টি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে বিরোধ চলে আসছে। তারা দুজনই বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর উভয়েই বিএনপিতে যোগ দেন। এরপর থেকেই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সহিংসতায় জড়ান তারা। এসব ঘটনায় উভয় নেতাকে কারাবাসও করতে হয়েছে।

জানা গেছে, চলমান বিরোধের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বালিয়া গ্রামের মাঠে পেঁয়াজের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে জাহিদ মাতুব্বরের সমর্থক মো. শহীদ শরীফ ও নুরু মাতুব্বরের সমর্থক জাহিদ শরীফের মধ্যে হাতাহাতি হয়। পরে সন্ধ্যার দিকে বালিয়া বাজারে উভয় পক্ষের সমর্থকরা জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে রাত ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে অন্তত পাঁচটি বসতবাড়িতে হামলা ও পাল্টা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, ঘটনার খবর পেয়ে সালথা আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..