× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

ডেস্ক

পাকিস্তান বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা নিরসনে মাঠে নেমেছে আইসিসি

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাকিস্তান বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা নিরসনে মাঠে নেমেছে-আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা নিরসনে মাঠে নেমেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিভিন্ন দেশের স্কোয়াডে থাকা ৪২ জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ও কর্মকর্তাদের ভারতের ভিসা নিশ্চিত করতে কাজ করছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত উল্লেখযোগ্য আলোচনার বিষয়বস্তু। তবে পাকিস্তানি ও দেশটির বংশোদ্ভুত নাগরিকদের ভারতের ভিসা না পাওয়ার বিষয়টিও বিতর্ক তৈরি করেছে। ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার ভারতের ভিসার আবেদন করলে বাড়তি নজরদারি আর দীর্ঘ প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।

এখন পর্যন্ত ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান খান ও পেসার সাকিব মাহমুদের ভিসা কার্যক্রম সম্পন্ন হয়েছে। নেদারল্যান্ডসের খেলোয়াড়রা এবং কানাডার শাহ সালেম জাফরের ভিসা ক্লিয়ারেন্সও নিশ্চিত হয়েছে।

তবে পাকিস্তান ও পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা প্রক্রিয়া এখনও চলমান—এদের মধ্যে রয়েছেন আমেরিকা, কানাডা, ইতালি ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে তাদের ভিসা কার্যক্রমও সম্পন্ন হবে।

ভিসা ইস্যুর শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি। সমন্বয়প্রক্রিয়ার পুরো সময় ধরে আইসিসি বিভিন্ন দেশের ভারতীয় হাইকমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আইসিসির আশা, এর মধ্যেই সব ক্রিকেটারদের ভিসা মিলবে এবং বিশ্বকাপের মাঠে তাদের অংশগ্রহণ নিশ্চিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..