× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

পিআইডি

দেশেই লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম সফল করতে হবে -স্বাস্থ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
দেশেই লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম

বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম অবশ্যই সফল করতে কবে। দেশের মানুষের জন্য এই সেবা নিশ্চিত করতে হবে। সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের রোগীদের যাতে প্রতিবেশী দেশসহ দেশের বাইরে চিকিৎসা সেবা নিতে যেতে না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগম।

৯ জানুয়ারি ২০২৬ইং, শুক্রবার,সন্ধ্যায় বিজয় স্মরণীর রাজধানীর মিলিটারি মিউজিয়াম এম্ফিথিয়েটারের একটি রেস্ট্রুরেন্টে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির ৩১তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার উপলক্ষে অনুষ্ঠিত প্রি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, চিকিৎসক সমাজকে চিকিৎসাসেবার উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে দেশটাকে সম্মান ও মর্যাদার স্থানে সুপ্রতিষ্ঠিত করতে হবে। ভারত ৫০০০ আর পাকিস্তান ৫০০ লিভার ট্রান্সপ্লান্ট করে বছরে। নেপালও করে।

তিনি আরও বলেন, পাকিস্তানের একজন চিকিৎসক আমাকে জানান তিনি ১২০০ লিভার ট্রান্সপ্লান্ট নিজে করেছেন। বর্তমানে ১২টা সেন্টারে ট্রান্সপ্লান্ট তিনি করেন। তারা পারলে আমরা কেন পারব না। উদ্যোগ নিতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে আমরা সফল হবোই। আমরা কোনো দেশের গলগ্রহ হয়ে থাকতে চাই না। এই কাজটা করতে হবে। আমাদের দেশের মানুষকে যেন চিকিৎসাসেবার জন্য প্রতিবেশি দেশে যেতে না হয় সেটা নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহছেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ প্রমুখসহ সোসাইটির সদস্যবৃন্দ ও দেশী বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কাওয়ালি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..