× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

পিআইডি

গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি উৎসবে পরিণত হবে -সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
নির্বাচন একটি উৎসবে পরিণত হবে

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি উৎসবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, এদিন ঈদ কিংবা পূজার মতো উৎসবের আমেজে জনগণ ভোটে অংশগ্রহণ করবে এবং নির্ভয়ে ও বিনা বাধায় নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। অতীতের মতো কেউ জনগণকে ভোটদানে বাধা প্রদান কিংবা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ পাবে না।

উপদেষ্টা শুক্রবার (৯ই জানুয়ারি) দিনাজপুরের সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের চইন খইর পাড়ায় গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর জেলা তথ্য অফিস এই উঠান বৈঠক আয়োজন করে।

তিনি আরো বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি উৎসব। ফলাফল যাই হোক না কেন, নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে। জয়ী এবং পরাজিত উভয়েই অভিনন্দন জানাবে একে অপরকে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এবারের গণভোট হবে সংস্কারের জন্য যার মাধ্যমে গড়ে উঠবে আগামীর নতুন বাংলাদেশ।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বিশেষ অতিথির বক্তব্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে ভোট দিতে হবে, সংস্কারের বিষয়, কীভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে ও গণভোটের চারটি প্রশ্নের খুঁটিনাটি বিষয় আলোকপাত করেন। তিনি আরো বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই সকলকেই ভোট প্রদান করা উচিত।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মোঃ মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোঃ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন, উপপরিচালক নাসিমা খাতুন, উপপরিচালক কাজী শাম্মিনাজ আলম, উপপরিচালক গাজী শরীফ ইয়াসমিন, সহকারী পরিচালক মাসরিয়াত জাহান বর্ষা ও দিনাজপুরের জেলা তথ্য অফিসার সাদিয় আফরিন শেফা। অনুষ্ঠানে সাংবাদিক ও পাঁচ শতাধিক নারী-পুরুষ  উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..