× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শরীয়তপুরে পানির অভাবে সোনালী আঁশ কাঁদাযুক্ত! কদর ও মূল্য কম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে ভরা বর্ষা মৌসুমে পানি সংকটে কৃষক। জাতীয় সম্পদ প্রধান অর্থকারী ফসল সোনালী আঁশ পাট রং পরিবর্তন হয়ে ঐতিহ্য হারাচ্ছে। পানির অভাবে পাটের জাক হচ্ছে ময়লা পানিতে আর পাটের সোনারী রং পরিবর্তন হয়ে হচ্ছে কালো। বাজারে কমছে পাটের চাহিদা আর মূল্যও কমছে প্রতি মনে ১ হাজার থেকে ১২শত টাকা। কৃষিতে মনবল হারিয়ে হতাশাগ্রস্থ কৃষক।

শরীয়তপুরের প্রতি উপজেলার ফসলী জমির বড় অংশে পাটের চাষ হয়। পাট রোপনের মৌসুম চৈত্রির শেষ ও বৈশাখের প্রথম পক্ষে। পাটের বীজতলা তৈরী করতে প্রচুর পানির প্রয়োজন হয়। সে সময় বৃষ্টির অভাবে কৃতিম উপায়ে পানি সেচ দিতে হয়। বীজের দাম বেড়ে যায় বহুগুন। শুরু হয় পাট চাষে কৃষকের খরচ। পাট ক্ষেতের আগাছা দমন, ছোট পাটগাছ বাছাই, পাট কর্তণ, জাগ দেওয়া, পাটখড়ি থেকে পাট ছাড়িয়ে পরিস্কার পানিতে পরিস্কার করে শুকিয়ে বাজারজাত করা পর্যন্ত প্রতি শতাংশ জমিতে খরচ হয় প্রায় ৪শতাধিক টাকার বেশী।

সোনালী আঁশ পাটের বর্তমান বাজার মূল্য প্রতি মন ২ হাজার থেকে ২৩শত টাকা। সে সোনালী আঁশের রং কালো হলে প্রতি মনের দাম ১৪শত টাকায় নেমে আসে। তখনই কৃষিতে লোকসান গুনতে হয় কৃষককে। এমনিতেই এ বছর পাটের ফলন ভালো না তার উপরে পানি সংকট নষ্ট হচ্ছে পাটের রং।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সূত্রে জানা যায়, এবছর জেলায় ২৩ হাজার ৪শত ৮৪ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্য মাত্রা ছাড়িয়ে ২৮ হাজার ২শত ৫২ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে দেশী পাট, তোষা পাট, মেস্তা ও কেনাফ মেস্তা প্রজাতি চাষ হয়েছে। কোন কোন এলাকায় অনাবৃষ্টির কারনে বীজ তলা তৈরীতে সমস্যা হলে পানি সেচের মাধ্যমে জমি পাট চাষের উপযোগী করা হয়। পরবর্তিতে সেসব এলাকায় খড়ার কারনে পাট নষ্ট হয়েছে। এখন পানির অভাবে কৃষক পাট জাক দিতে পারছেনা। আর একই পানিতে বারবার পাট জাক দেওয়াতে পাটের রং কালো হয়ে যায়। একারনেই পাটের মূল্য কমে যায়।

সদর উপজেলার গ্রাম চিকন্দী এলাকার পাট চাষী মোকলেছ, আবুড়া এলাকার মান্নান চৌকিদার জানায়, পাট জাক দেওয়ার মতো পানি নাই। একই পানিতে একাধিকবার পাট জাক দিতে গিয়ে পানি পচে দূর্গন্ধ ও কালো হয়ে গেছে। এ পানিতে পাট জাক দিলে পাটের রং কালো হয়, পানিতে গন্ধ ও শরীর চুলকায়। বর্ষার পানি এলাকায় না ঢুকার কারণ হিসেবে জানায়, যে সকল খাল দিয়ে বর্ষার পানি প্রবেশ করে তা ভড়াট করায় পানির সমস্যা হয়েছে।

সখিপুরের ডিএম খালি এলাকার কয়েকজন কৃষকের সাথে আলাপ করে জানা যায়, বাজারে ভাল পাটের দাম ২৩শত টাকা মন আর তাদের পাট বাজারে নিলে পাইকার ধরতেই চায় না। কোন রকম অনুরোধ করে পাট কিনতে বাধ্য করা হয়। তবে ১ হাজার থেকে ১২শত টাকার বেশী দাম দিতে চায় না। দুঃখ প্রকাশ করে বলে যে পাট ২৩শত টাকা বিক্রি হয় তার উৎপাদন খরচ একই। পানির অভাবে আমাদের পাট বাজারে স্থান পায় না। শুনেছি সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যায়ে খাল খনন করেছে। আমরা তো বর্ষ কালেও তার সুফল পাচ্ছি না।

জেলার বিভিন্ন বাজার ঘুরে পাট ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, যে পাটের রং সোনালী আঁশের মতো তার চাহিদা বেশী। দেশের বিভিন্ন জুট মিলে কালো বা ময়লাযুক্ত পাট নিতে চায় না। তাই কম দামে হলেও কালো বা ময়লাযুক্ত পাট তারা ক্রয় করে না।

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক মোঃ কবির হোসেন বলেন, যেসব এলাকায় পানি সংকট সে সকল এলাকার কৃষকদের রিবনার মেশিন দিয়েছে যাতে তারা কাঁচা পাট থেকে আঁশ ছাড়িয়ে মাটি গর্ত করে অল্প জায়গায় পানি দিয়ে পাট জাক দিতে পারে। একাজে ব্যবহৃত জিনিসপত্র ক্রয় করার জন্য কৃষকদের নগদ অর্থ প্রদান করা হয়েছে। কৃষক সে সকল সুবিধা ভোগ করে না। যার কারনে এখন সুবিধা দেওয়া হয়না।


এ ক্যটাগরির আরো খবর..