× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা গোগা সিমান্ত থেকে ভারতীয় মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
ভারতীয় মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

যশোরের শার্শা গোগা সিমান্ত থেকে ২ বোতল ভারতীয় মদ ৯ পিচ ইয়াবা নগদ ৩৫.৮০০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক আসামিরা হলেন, শার্শা থানার রুদ্রপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে আলী হোসেন(৩৫) ও শহিদুল ইসলামের ছেলে লিটন হোসেন (৩২) উভয় থানা শার্শা যশোর।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার  ২৪ ডিসেম্বর রাত ১২ টার সময় কায়বা ও গোগা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ বোতল ভারতীয় মদ, ৯ পিস ভারতীয় ইয়াবা, বাংলাদেশী নগদ ৩৫,৮০০/- টাকা এবং ২ টি মোটরসাইকেলসহ ২ জন মাদক কারবারিকে আটক করে হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-৩,৫১,৫০০/- টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এবং আটক আসামী শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..