× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শার বাগআঁচড়ায় সিসি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
বাগআঁচড়ায় সিসি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে সিসি ঢালাই রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল-গোগা সড়কের বসতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রকল্প উন্নয়ন সহায়তার আওতায় বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর স্কুল মোড় থেকে বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৩৫০ মিটার সিসি ঢালাই রাস্তার নির্মাণকাজ চলছিল। তবে কাজের শুরু থেকেই নির্ধারিত নকশা ও মানদন্ড অনুসরণ না করে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে।
এলাকাবাসীর অভিযোগ, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহারিয়ার মাহমুদ রঞ্জুর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের রড, পাথরের খোয়া ও ইট ব্যবহার করছে। পাশাপাশি নির্ধারিত অনুপাতে সিমেন্ট ব্যবহার না করায় ঢালাইয়ের গুণগত মান নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে। ঢালাইয়ের স্থলে একটুখানি পা দিয়ে গুতো দিলেই উঠে আসে ইটের খোয়া।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ও আশরাফুল ইসলামসহ কয়েকজন জানান, এভাবে কাজ চললে কয়েক মাসের মধ্যেই রাস্তা ক্ষতিগ্রস্থ হবে। এ কারণে তারা বাধ্য হয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।আরেক বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, এর আগে বিষয়টি মৌখিকভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জু বলেন, স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল্লাহ জানান, অভিযোগের পর আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত মান বজায় রেখে পুনরায় কাজ শুরুর দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..