নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশ(৭০) পরলোক গমন করেছেন। তিনি ২১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
আজ ২২ ডিসেম্বর সোমবার সকাল ১০ টার সময় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অর্নার) শেষে নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার ১ নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের চৌকি গ্রামে শেষকৃত্যনুষ্টান সম্পন্ন হবে।
উল্লেখ্য তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় অদ্য ২১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাগিব রাবেয়া হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের শেষকৃত্য সম্পন্ন হবে বলে সুত্রে জানাগেছে। বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ক্যটাগরির আরো খবর..