× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় ইউপি সদস্য দুলাল রায়ের বিরুদ্ধে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করেছেন। দুলাল রায় উপজেলা রাধাগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য ও চালিতাবাড়ি গ্রামের নিবারণ রায়ের ছেলে।

জানাগেছে, ইউপি সদস্য দুলাল রায় তার ওয়ার্ডের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা প্রদানে বিভিন্ন ভাতাভোগীর কাছ থেকে ৩ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন।

এ বিষয়ে ওই ভাতাভোগীদের পক্ষ থেকে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নারিকেলবাড়ি গ্রামের ভাতাভোগী সাবিত্রী হালদার বলেন, বিধবা ভাতা করে দেওয়ার কথা বলে মেম্বার দুলাল রায় আমার কাছ থেকে ৪হাজার টাকা নিয়েছেন।

একই গ্রামের মেনকা হালদার বলেন, বয়স্ক ভাতা বানিয়ে দিবে বলে দুলাল মেম্বার আমার কাছ থেকে ৫হাজার টাকা নিছে। কিন্তু এখন পর্যন্ত সে আমাকে ভাতা করে দেয়নি। আমি এখন টাকা ফেরত চাইলে সে আমাকে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে ইউপি সদস্য দুলাল রায় ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদের টাকা দ্রæত সময়ের মধ্যে ফেরত দিয়ে দেব।

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম বাগচী বলেন, ২নং ওয়ার্ডের সদস্য দুলাল রায়ের বিরুদ্ধে ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..