× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশংসনীয় দৃষ্টান্ত মাদারীপুর-২ জামায়াত প্রার্থী

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশংসনীয় দৃষ্টান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ব্যতিক্রমী ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনের জামায়াত ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান।

আজ শনিবার সকাল ৯টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিজের মনোনয়ন প্রত্যাশায় সাটানো দলীয় প্রতীকের বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন নিজ হাতে অপসারণ করেন তিনি।

পরে আশপাশের বিভিন্ন স্থানে লাগানো বিলবোর্ড-ব্যানার-ফেস্টুনও অপসারণ করা হয়।

এ সময় তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী প্রার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ নিজ বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনা মেনে শুক্রবার থেকেই অপসারণ কার্যক্রম শুরু করেছি।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। আইন মানার মধ্য দিয়েই গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব।”


এ ক্যটাগরির আরো খবর..