× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

পিআইডি

চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন হয়েছে :স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন হয়েছে

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছে, দেশে এবার চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন হয়েছে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকালে রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত আলু উৎসব অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের কৃষিখাতকে আরও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। যার সুফল এ বছর আলু উৎপাদনে দেখা গেছে।

তিনি আরও বলেন, দেশে চলতি বছর ১ কোটি ১২ লাখ টন আলু উৎপাদন হয়েছে। যা চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি।

কৃষকদের নায্যমূল্য থেকে বঞ্চিত না করে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম উৎপাদনের ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করা আলুর বীজে সহজলভ্য করার তাগিদ দেন।

এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সদ্য ঘোষিত তফসিল ইস্যুতে সাংবাদিকরা প্রশ্ন করলে, বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা।


এ ক্যটাগরির আরো খবর..