ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার থেকে হত্যা মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জার গিফারী গাফফারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
শৈলকুপার রামচন্দ্র পুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) অজয় কুমার কুন্ডু জানান, মঙ্গলবার সকালে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।
সেসময় হত্যা মামলার আসামী আবু জার গিফারী গাফফারকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে শৈলকুপা থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আবু জার গিফারী গাফফার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়দা গ্রামের দিয়ানত মন্ডলের ছেলে।