× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

রেকর্ড রেভিনিউ অর্জন বার্সেলোনার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনা ২০১৫-১৬ মৌসুম রেকর্ড রেভিনিউ অর্জনের কথা জানিয়েছে। এই রেভিনিউর পরিমাণ ৬৭৯ মিলিয়ন ইউরো। ক্লাবটি নিজেদের মৌসুম পরবর্তী হিসাব বিবরণীতে এ কথা জানিয়েছে।

ট্যাক্স পরিশোধের পর  লা লিগার অন্যতম সেরা ক্লাব বার্সার গত মৌসুমে নিট প্রফিট হয়েছে ২৯ মিলিয়ন ইউরো। ২০২১ সালের মধ্যে বার্সার লক্ষ্যমাত্রা ১ বিলিয়ন ইউরো রাজস্ব আয় করা।

গত মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। নিজেদের এই সাফল্য ধরে রাখতে পারলে ২০২১ সালের মধ্যে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে কাতালান ক্লাবটি।

২০১৬-১৭ মৌসুমে বড় কোনো তারকা খেলোয়াড়কে দলে ভেড়ায়নি বার্সেলোনা। সেই সঙ্গে শিবিরে থাকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ কিংবা নেইমারের মতো বড় কোনো তারকাকেও ছাড়েনি কাতালান ক্লাবটি। অভিজ্ঞ কোচ লুইস এনরিকের অধীনে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় তারা। তবে মাঝ মাঠে শক্তি বাড়াতে কিছু তরুণ তারকাকে দলে ভিড়িয়েছে ক্যাম্প ন্যুর ক্লাবটি। নিজেদের রাজস্ব অর্জনের ক্ষেত্রে প্রধান স্পন্সর কাতার এয়ারওয়েজের সঙ্গে আরো এক বছর চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা।


এ ক্যটাগরির আরো খবর..