× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রি, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ঘর বিক্রির করার ঘটনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়ে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় (৪ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা  হক এই কমিটি গঠন করেন। এই কমিটিকে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত  প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন, উপজেলা  প্রকৌশলী শফিউল আজম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল।

জানাগেছে, উপজেলার ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার সম্প্রতি নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই তার নিজ এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে একটি টিনসেড ঘর বিক্রি করে দেন। এ ঘটনা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসলে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির আহবায়ক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদারের বিরুদ্ধে বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির ঘটনায় তদন্তের কাজ শুরু করেছি। দ্রæত সময়ের মধ্যে তদন্ত  প্রতিবেদন জমা দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..