× Banner
সর্বশেষ
প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী

ইবি প্রতিনিধি

ইবি সাংবাদিক সমিতির নির্বাচন ৭ ডিসেম্বর

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
ইবি সাংবাদিক সমিতির নির্বাচন ৭ ডিসেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সর্বপ্রথম প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬  আগামী রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সোমবার (০১ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি তাজমুল হক জায়িম ও সাধারণ সম্পাদক রাকিব রিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত ১ ডিসেম্বর ইবিসাসের এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইবিসাসের সভাপতি তাজমুল হক জায়িম, সাধারণ সম্পাদক রাকিব রিফাত, সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ রিয়াদ, যুগ্ম-সম্পাদক জুয়েল রানা, প্রচার সম্পাদক মোর্শেদ মামুন, কার্যনির্বাহী সদস্য ইদুল হাসান ফারহান, জামাল উদ্দিন এবং সাধারণ সদস্য তানিম তানভির, আনিছুর রহমান, আবু উবায়দা, সাকিফ বিন আলম, বিপ্লব হোসেন, হারুন অর রশীদ ও এম এইচ পিয়াস। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্ত ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইবিসাসের সাবেক সভাপতি সুজা উদ্দিন ও ইমরান শুভ্র। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে।
ইবিসাসের সংবিধান অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
ভোট গণনা শেষে একই দিন দুপুর ১টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে আলোচনার মাধ্যমে সহ–সভাপতি, যুগ্ম–সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, অফিস সম্পাদক, প্রচার সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করবেন।
এ বিষয়ে ইবিসাসের সভাপতি তাজমুল হক জায়িম বলেন, “সংগঠনের গতিশীলতা বজায় রাখতে আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন কমিটি নতুন উদ্যমে ইবিসাসকে আরো সমৃদ্ধ করবে বলে আশা রাখি।”


এ ক্যটাগরির আরো খবর..