× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

পিআইডি

প্রাথমিক শিক্ষাই উচ্চ শিক্ষার মূল ভিত্তি- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
প্রাথমিক শিক্ষাই উচ্চ শিক্ষার মূল ভিত্তি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষাই উচ্চ শিক্ষার ভিত্তি। প্রাথমিক শিক্ষার মান যদি কোনো দেশে উন্নত না হয়, উচ্চশিক্ষাও সেদেশে উন্নত হবে না।

গতকাল ভোলা জেলা প্রশাসন মিলনায়তনে চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন না করে যদি আমরা উন্নয়ন করতে চাই, তবে তা কোনো কাজে আসবে না। উপদেষ্টা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। উপদেষ্টা এরপর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ভোলা জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এবং পরিচালক মিরাজুল ইসলাম উকিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

#


এ ক্যটাগরির আরো খবর..