× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

ডেস্ক

ঘরে বসেই মামলা ও সাক্ষ্য দেওয়ার সুযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ঘরে বসেই মামলা ও সাক্ষ্য দেওয়ার সুযোগ

ঘরে বসেই মামলার যাবতীয় তথ্য, আবেদন ও সাক্ষ্য দেওয়ার সুযোগ মিলছে চট্টগ্রামে। এতে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমবে এবং মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।

আজ রোববার (৩০ নভেম্বর ২০২৫) সকাল থেকে চট্টগ্রাম আদালতে চালু হয়েছে দেশের প্রথম ই-পারিবারিক আদালত, যা বিচারব্যবস্থাকে আধুনিক ও সহজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।

আদালত সূত্র জানায়, ই-পারিবারিক আদালতে পাঁচটি বিষয়ে বিচার কার্যক্রম পরিচালিত হবে-বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ, সন্তানদের অভিভাবকত্ব ও হেফাজত।

উদ্বোধন অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, ই-পারিবারিক আদালত দেশের বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানোর একটি বড় পদক্ষেপ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মামলার আবেদন, দৈনন্দিন কার্যক্রম-সবই অনলাইনে সম্পন্ন হবে। আর কাগজপত্রের ব্যবহার থাকবে না।

তিনি আরও বলেন, মামলার নথি হারানোর শঙ্কা কমবে, দ্রুত ও স্বচ্ছভাবে বিচার কার্যক্রম সম্পন্ন হবে। বিচারপ্রার্থীরা ঘরে বসেই মামলার অগ্রগতি ও ফলাফল জানতে পারবেন। এছাড়া মামলা সংক্রান্ত খুদে বার্তার মাধ্যমে সকল তথ্য জানানো হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, পুরোনো পদ্ধতিতে অনেক সময় নথি হারিয়ে যেত। ই-পারিবারিক আদালতে সব নথি অনলাইনে সংরক্ষিত থাকবে। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, এটি একটি পেপারলেস আদালত। সঠিক প্রযুক্তি ও সফটওয়্যারের মাধ্যমে বিচার কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত হবে। দীর্ঘদিনের পারিবারিক বিরোধ দ্রুত সমাধান হবে।

আদালতের ওয়েবসাইটে মামলার রেজিস্ট্রেশন, আইনজীবী বাছাই, নথি আপলোড এবং অনলাইন হাজিরা সুবিধা পাওয়া যাবে। এতে বিচারপ্রার্থী যেকোনো স্থান থেকে মামলা দায়ের ও পরিচালনা করতে পারবে, এছাড়া ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..