× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

মির্জা ফখরুলের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওলামা দলের ফরিদপুর নেতার পদত্যাগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
দল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটিরদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটিরদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটিরদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটিরদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটিরদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটিরদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটিরদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটিরদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতীয়তাবাদী ওলামা দল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির ফরিদপুর জেলা যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান।

বাউল আবুল সরকারের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্য কে বিএনপি মহাসচিব পরোক্ষভাবে সমর্থন করেছেন, এমন অভিযোগ তুলে তিনি প্রতিবাদস্বরূপ পদত্যাগের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভণ্ড বাউলের পক্ষ নেওয়ায় আমি পদত্যাগ করলাম।”

তিনি আরও জানান, বাউলের বক্তব্যকে পরোক্ষ সমর্থন করায় তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মহাসচিবের কটুক্তি ও বাউলের পক্ষাবলম্বনের বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি দাবি করেন, বিএনপিকে ইসলামের বিপরীতে দাঁড় করানোর মতো কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, মহাসচিবের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ হিসেবেই তিনি সজ্ঞানে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং এ বিষয়ে সোশ্যাল মিডিয়া পোস্টসহ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..