× Banner
সর্বশেষ
দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ আমেরিকায় খুন হওয়া মাদারীপুরের তরুণীর পরিবারের পাশে জেলা প্রশাসন বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার ইতিহাসের পাঠশালা’র ৭ম বর্ষ উদযাপন 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সাংবাদিকের হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি

বরিশালের গৌরনদীতে সংবাদ প্রকাশের জেরধরে সাংবাদিকের হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বহিস্কৃত সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার টরকী ট্রাক ষ্ট্যান্ডে দলবল নিয়ে প্রকাশ্যে এ হুমকি দেওয়া হয়।

গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশের খবর পত্রিকার গৌরনদী প্রতিনিধি এসএম মিজান অভিযোগ করে বলেন, রাতের আধাঁরে সরকারী জায়গার গাছ কাটার ঘটনায় সংবাদ প্রকাশের জেরধরে দলীয় পদ হারান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম রোকন। বহিস্কারের পর রোকন ও তার সহযোগীরা আমার ওপর হামলা চালায়। পরবর্তীতে আমি থানায় মামলা দায়ের করি। ওই মামলায় রোকন বর্তমানে জামিনে রয়েছে। এ ঘটনার পর থেকেই মামলা উত্তোলনের জন্য আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলো রোকন। সেই ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্বে দলবল নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দিয়ে মহড়া দেয়। শুক্রবার (২১ নভেম্বর) রাতে প্রকাশ্যে আমার হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছে রোকন। আমি সন্ত্রাসী রোকনের বিচার দাবী করছি।

এবিষয়ে জানতে বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুল ইসলাম রোকনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও নাম্বা বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার মো. ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..