× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

মোটরসাইকেল রক্ষা করতে উল্টো গেল বাস, আহত-১৩

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
মোটরসাইকেল রক্ষা করতে উল্টো গেল বাস, আহত-১৩

বেপরোয়াগতির মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশের খাঁদের মধ্যে পরেছে যাত্রীবাহি সাকুরা পরিবহন। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের হলি কেয়ার ক্লিনিকের সন্নিকটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন-বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহি সাকুরা পরিবহন দুর্ঘটনাস্থল অতিক্রম করছিলেন।

এসময় একটি মোটরসাইকেল পাশ্ববর্তী পকেট রাস্তা থেকে বেপরোয়াগতিতে মহাসড়কে ওঠেন। তাৎক্ষনিক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দ্রæতগতির সাকুরা পরিবহনটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের খাঁদের মধ্যে পরে যায়।

তিনি আরও জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষনিক তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ সাকুরা পরিবহনের আহত ১৩ জন যাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমীন জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..