× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

আজ শ্রীশ্রীকার্ত্তিক পূজো, জেনে নিন সঠিক সময় ও বিধি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
শ্রীশ্রীকার্ত্তিক পূজো

আজ ১৭ নভেম্বর ৩০ কার্ত্তিক সোমবার শ্রীশ্রীকার্ত্তিক পূজো। কার্ত্তিক একজন পৌরাণিক দেবতা। তিনি ভগবান শিব ও মা দুর্গার পুত্র। দেবতা কার্ত্তিক অত্যন্ত সুন্দর, সুঠাম দেহ এবং অসীম শক্তির অধিকারী।

পুরাণে আছে, তারকাসুরের আধিপত্য থেকে স্বর্গরাজ্য উদ্ধার করার জন্য স্বর্গের দেবতারা তাঁকে সেনাপতিরূপে বরণ করেন। তাঁর দেহবর্ণ তপ্ত স্বর্ণের মতো। যুদ্ধাস্ত্র হিসেবে কার্ত্তিকের হাতে তীর, ধনুক ও বল্লম দেখা যায়। তার বাহন সুদৃশ্য পাখি ময়ূর। কার্ত্তিক বিভিন্ন সময়ে বিভিন্ন অসুরের সঙ্গে যুদ্ধ করেছেন। এ সকল যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন।

পুরাণ অনুসারে তারকাসুরকে বধ করার জন্য কার্ত্তিকের জন্ম হয়েছিল। তিনি বলির পুত্র বাণাসুরকেও পরাজিত করেছিলেন। কার্ত্তিকের অন্য নাম স্কন্দ, মহাসেন, কুমার গুহ ইত্যাদি। স্কন্দপুরাণ কার্ত্তিককে নিয়ে রচনা করা হয়েছে।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই ২০২৫ সালে কার্তিক পূজা কত তারিখ পড়েছে, কখন হবে পূজো এবং পুজোর তিথি কখন এই সমস্ত তথ্য জানতে ইচ্ছুক সমস্ত বাঙালিই। দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর পরে আসে কার্তিক পুজো। খুব ঘটা করেই আয়োজন করা হয় এই পুজো। কিন্তু ২০২৫ সালের কার্তিক পূজা কবে, তিথি নক্ষত্র কী রয়েছে এবং পূজার নিয়মই বা কী সেই বিষয়ে জানতে চান সমস্ত বাঙালি মানুষ।

কার্তিক সংক্রান্তিতে

হেমন্ত ঋতুর কার্তিক মাসের সংক্রান্তিতে দেবসেনাপতি কার্তিকের পুজো অনুষ্ঠিত হয়। যেসব দম্পতি সন্তানকামনা করেন তাঁরা সন্তান প্রার্থনা করে কার্তিকের পুজো করেন। বাংলার সামাজিক সংস্কৃতিতে সন্তানজন্মের সঙ্গে কার্তিকের আশীর্বাদের বিশেষ যোগ আছে। সন্তানের মঙ্গলের সঙ্গেও যোগ আছে কার্তিকেয়র।

কবে কার্তিক পুজো?

পঞ্জিকা অনুসারে জানা যাচ্ছে যে, এই বছর ইংরেজি ১৭ নভেম্বর, সোমবার পড়েছে কার্তিক পূজা। আর বাংলার তারিখ হিসেবে ১৪৩২ সনের কার্তিক মাসের ৩০ তারিখ পড়েছে এই পুজো। মূলত কার্তিক মাসের শেষ দিনেই কার্তিক পুজো হয়ে থাকে। সেই সূত্রেই এবছরও তার অন্যথা নয়। কার্তিক মাসের শেষ দিনেই ঘটা করে পুজো হবে কার্তিক ঠাকুর।

এ পুজোর শুভ মুহূর্ত 

বাংলাদেশ সময়ঃ

প্রথম শুভ মুহূর্ত সন্ধে ৫.৩৮ থেকে শুরু হয়ে শেষ হচ্ছে ৭টা ১৮ মিনিটে।
দ্বিতায় শুভ মুহূর্ত শুরু রাত ৮টা ৪৫ মিনিটে, শেষ হবে রাত ১০টা ৪১ মিনিটে।

ভারতীয় সময়ঃ

প্রথম শুভ মুহূর্ত সন্ধে ৫.০৮ থেকে শুরু হয়ে শেষ হচ্ছে ৬টা ৪৮ মিনিটে।
দ্বিতায় শুভ মুহূর্ত শুরু রাত ৮টা ১৫ মিনিটে, শেষ হবে রাত ১০টা ১১ মিনিটে। এবারের কার্তিকপুজোয় এই দুটিই হল সব চেয়ে শুভ সময়। এই সময়ে পুজো করাই সবচেয়ে ভালো হবে।

কার্তিক পূজার আচার-প্রথা

প্রথমে পূজার স্থান পরিষ্কার করতে হয়। একটি ছোট বেদির উপর লাল বস্ত্র স্থাপন করতে হবে। বেদির উপর আম পাতা ও নারকেল দিয়ে তৈরি একটি সজ্জিত পূজার ঘটের সঙ্গে কার্তিক ঠাকুরের একটি প্রতিমা বা ছবি, আতপ চাল এবং দূর্বা ঘাস রাখা হয়।

ভক্তরা কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে নির্দিষ্ট মন্ত্র পাঠ করার আগে ধূপকাঠি, প্রদীপ, ফুল এবং ঘরে তৈরি নৈবেদ্য সাজিয়ে রাখেন। আরতি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটে, যা ঘরে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয়। কার্তিক পূর্ণিমাকে ত্রিপুরারী পূর্ণিমা বা দেব দীপাবলি নামেও অভিহিত করা হয়। এটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ তিথি।

শ্রী শ্রী কার্তিক পুজো।

শ্রী শ্রী মিত্র (ইতু) পূজারম্ভ।

কার্ত্তিক দেবতার ধ্যান—

ওঁ কার্ত্তিকেয়ং মহাভাগং ময়ুরোপরিসংস্থিতম্।
তপ্তকাঞ্চনবর্ণাভং শক্তিহস্তং বরপ্রদম্।।
দ্বিভুজং শক্রহন্তারং নানালঙ্কারভূষিতম্।
প্রসন্নবদনং দেবং কুমারং পুত্রদায়কম্।।

★ অনুবাদঃ– কার্ত্তিকদেব মহাভাগ, ময়ূরের উপর তিনি উপবিষ্ট। তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তাঁর বর্ণ। তাঁর দুটি হাতে শক্তি নামক অস্ত্র। তিনি নানা অংলকারে ভূষিত। তিনি শত্রু হত্যাকারী। প্রসন্ন হাস্যোজ্জ্বল তাঁর মুখ।

প্রণাম মন্ত্রঃ—

ওঁ কার্ত্তিকের মহাভাগ দৈত্যদর্পনিসূদন।
প্রণোতোহং মহাবাহো নমস্তে শিখিবাহন।
রুদ্রপুত্র নমস্ত্তভ্যং শক্তিহস্ত বরপ্রদ।
ষান্মাতুর মহাভাগ তারকান্তকর প্রভো।
মহাতপস্বী ভগবান্ পিতুর্মাতুঃ প্রিয় সদা।
দেবানাং যজ্ঞরক্ষার্থং জাতস্ত্বং গিরিশিখরে।
শৈলাত্মজায়াং ভবতে তুভ্যং নিত্যং নমো নমঃ।

★ অনুবাদঃ– হে মহাভাগ, দৈত্যদলনকারী কার্ত্তিক দেব তোমায় প্রণাম করি। হে মহাবাহু, ময়ূর বাহন, তোমাকে নমস্কার। হে রুদ্রের (শিব) পুত্র, শক্তি নামক অস্ত্র তোমার হাতে। তুমি বর প্রদান কর। ছয়। কৃত্তিকা তোমার ধাত্রীমাতা। জনক-জননী প্রিয় হে মহাভাগ, হে ভগবান, তারকাসুর বিনাশক, হে মহাতপস্বী প্রভু তোমাকে প্রণাম। দেবতাদের যজ্ঞ রক্ষার জন্য পর্তবতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছ। হে পর্বতী দেবীর পুত্র তোমাকে সতত প্রণাম করি।


এ ক্যটাগরির আরো খবর..