× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

শার্শায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে পালিয়েছে ৫ মামলার আসামী রুবেল

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
পালিয়েছে ৫ মামলার আসামী রুবেল

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে আবুল হোসেন নামে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে পালিয়েছে ৫ মামলার আসামী রুবেল। শনিবার গভীর রাতে শার্শা থানার বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবলকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার পুলিশের একটি টিম বুরুজবাগান এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। এসময় সন্দেহভাজন রুবেলকে আটক করে হ্যান্ডকাফ পরানোর মুহূর্তে সে লুকিয়ে রাখা ছুরি দিয়ে কনস্টেবল আবুল হোসেনকে আঘাত করে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী রুবেলের বিরুদ্ধে ইতিপূর্বেও পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন- “আইনের চোখ ফাঁকি দিয়ে কেউই অপরাধ থেকে রেহাই পাবে না। রুবেলকে আটকের চেষ্টা চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”


এ ক্যটাগরির আরো খবর..