× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ডেস্ক

শনিবার রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা হয়েছে

মস্কোর নিকটবর্তী রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এর মাত্র এক দিন আগে রাশিয়া কিয়েভে ব্যাপক ও প্রাণঘাতী হামলা চালায়।

শনিবার ১৫ নভেম্বর, ২০২৫ সামাজিক মাধ্যমে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমাতে রিয়াঝান অঞ্চলের ওই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

শুক্রবার রাশিয়ার হামলায় কিয়েভে অন্তত ছয়জন নিহত হয় এবং আরো প্রায় তিন ডজন মানুষ আহত হয়। বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় আঘাত হানা সেই হামলাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা আক্রমণ বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, ‘ব্যালিস্টিক ও অ্যারোব্যালিস্টিক মিসাইলসহ রাশিয়া প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।

রিয়াঝান শোধনাগারে ইউক্রেনের পাল্টা হামলা ইঙ্গিত দিচ্ছে, শীতের আগে আবারো জ্বালানি-ভিত্তিক অবকাঠামোয় পাল্টাপাল্টি হামলা বাড়ছে। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে উভয় দেশই শক্তি অবকাঠামোকে টার্গেট করছে।

গত সপ্তাহে ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনএনারগো জানায়, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে লোডশেডিং বা নিয়ন্ত্রিত বিদ্যুৎ বিভ্রাট চালু করা হবে, কারণ রাশিয়ার সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..