× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সমস্যায় আছেন মুখের দুর্গন্ধ নিয়ে?

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: মুখ পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে, সাইনাসের সমস্যা হলে, পানি ঠিকমতো পান না করলে, মুখে ঠিকঠাকমতো লালা উৎপন্ন না হলে, মাড়ির বিভিন্ন অসুখ হলে সাধারণত মুখে দুর্গন্ধ হয়।

কেবল মুখ পরিষ্কার রেখে যদি গন্ধ দূর করতে না পারেন, তবে একটি ঘরোয়া উপায় রয়েছে, যেটি দুর্গন্ধ দূর করতে দ্রুত কাজ করবে।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

উপাদান

  • লেবুর রস এক টেবিল চামচ
  • দারুচিনি গুঁড়া এক চা চামচ
  • মধু দুই চা চামচ

লেবুর রস, দারুচিনি ও মধুর মিশ্রণ মুখের দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকর। এটি দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে।

লেবুর মধ্যে রয়েছে প্রাকৃতিক পরিষ্কারক উপাদান। এটি দাঁতের ময়লা ও প্লাক কমায়; মুখ সতেজ করে।

মধু মুখের লালা ভালোভাবে উৎপন্ন করতে কাজ করে। মুখ শুষ্ক থাকলে দুর্গন্ধ হয়। আর দারুচিনি দুর্গন্ধ দূর করতে উপকারী।

যেভাবে তৈরি করবেন

  • একটি পাত্রে সব উপাদান নিন।
  • এর মধ্যে সামান্য পানি ঢালুন।
  • উপাদানগুলো ভালোভাবে মেশান।
  • এবার এটি দিয়ে মুখ কুলকুচি করুন বা গারগেল করুন। কয়েক মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
  • মুখের দুর্গন্ধ রোধে দিনে অন্তত দুবার এটি করুন।

মুখের দুর্গন্ধ রোধে মধু, দারুচিনি ও লেবুর মিশ্রণ খুব কার্যকর।


এ ক্যটাগরির আরো খবর..