× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পিআইডি

বিনিয়োগ ভবনের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য পেশাদার ডে কেয়ার সেবা চালু করল বিডা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
বিনিয়োগ ভবনের কর্মকর্তা-কর্মচারীদের

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর প্রধান কার্যালয় বিনিয়োগ ভবনে অবস্থিত বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের শিশুদের জন্য পেশাদার মানের ডে কেয়ার সেবা চালু করা হয়েছে।

আজ ১১ নভেম্বর ২০২৫ আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ঢাকা আহসানিয়া মিশনের আওতাভুক্ত সংস্থা ‘লিটল ডাকলিংস’-কে এই কাজে নিয়োজিত করা হয়।

এই সেবার বিষয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে নিবেদিত ঢাকা আহসানিয়া মিশন একটি প্রখ্যাত ও সনামধন্য প্রতিষ্ঠান। লিটল ডাকলিংসের মাধ্যমে বিডা যে পেশাদার সেবা নিশ্চিত করতে পারছে, তা নিঃসন্দেহে আমাদের কর্মপরিবেশে নতুন মাত্রা যোগ করবে। নারীবান্ধব ও পরিবারবান্ধব অফিস গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ-বিশেষ করে নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এটি একটি বাস্তব সমাধান। এই উদ্যোগ বিডা’র প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধকে আরো শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আশিক চৌধুরী আরো বলেন, এখানে খরচ কাঠামো রাখা হয়েছে অত্যন্ত নামমাত্র, যাতে সকল কর্মচারী সাশ্রয়ী মূল্যে সেবা পেতে পারেন। যাদের আয় সীমিত, তাদের জন্য রয়েছে রেয়াতমূলক ফি, যাতে অভিভাবকরা নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং তাদের সন্তানরা নিরাপদ ও শিক্ষণীয় পরিবেশে সময় কাটাতে পারে।

উল্লেখ্য, বিডা ডে কেয়ার সেন্টারের সেবা প্রথম চালু হয় ২০২৪ সালের নভেম্বর মাসে। সে সময় পেশাদার পরামর্শের ভিত্তিতে একটি প্রাথমিক ডে কেয়ার সেবা চালু করা হয়। বিডা’র নিজস্ব ব্যবস্থাপনায় ও প্রশাসনিক অনুবিভাগের তত্ত্বাবধানে এটি পরিচালিত হত। এখন আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পেশাদার সংস্থা লিটল ডাকলিংস এই ডে কেয়ার পরিচালনার দায়িত্বে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..