× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

মানোন্নীত অটোমেটেড ভূমিসেবা নিয়ে লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ

মানোন্নীত অটোমেটেড ভূমিসেবা কার্যক্রমে দক্ষতা বাড়াতে লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (অ: দা:) মো. মেজবা উল আলম ভূঁইয়া।
কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও উপ-সহকারী ভূমি কর্মকর্তারা অংশ নেন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এতে সেবাগ্রহীতারা যেমন সুবিধা পাবেন, তেমনি ভূমি ব্যবস্থাপনাও আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে লক্ষ্মীপুর রাজস্ব প্রশাসন।


এ ক্যটাগরির আরো খবর..