× Banner
সর্বশেষ
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী

মুস্তাফিজ আজ ওয়ানডে খেলতে নামছেন

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: মুস্তাফিজুর রহমান সাসেক্সের হয়ে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে দুই দিনে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। বাংলাদেশের তরুণ পেসারের এবার ওয়ানডে ক্রিকেট খেলার পালা।

আজ রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলতে নামছেন মুস্তাফিজ। প্রতিপক্ষ গ্লস্টারশায়ার। চেল্টেনহামের কলেজ গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

কিন্তু মুস্তাফিজ-ভক্তদের জন্য দুঃসংবাদ, টি-টোয়েন্টির মতো আজকের ওয়ানডে ম্যাচও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করছে না কোনো চ্যানেল।

রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের পয়েন্ট তালিকায় খুবই বাজে অবস্থায় পড়ে আছে সাসেক্স। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে তারা। ১ জয়ে তাদের পয়েন্ট ২। আর বাকি ৪ ম্যাচ।

সাউথ গ্রুপের পয়েন্ট তালিকায় একেবারে নিচে অবস্থান করছে সাসেক্স। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই থেকে প্রায় ছিটকে গেছে তারা। তবু মুস্তাফিজকে ঘিরে নতুন আশায় বুক বাঁধতে পারে দলটি।

সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মুস্তাফিজ। পরের ম্যাচে অবশ্য উইকেট পাননি। দলও জেতেনি। ‘দ্য ফিজ’ আজ ওয়ানডেতে কী করেন, সেটাই এখন দেখার অপেক্ষা।


এ ক্যটাগরির আরো খবর..