× Banner
সর্বশেষ
হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

পিআইডি

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে নিজ নিজ ক্ষেত্রে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সাতক্ষীরা আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, যারা শিক্ষার সাথে সম্পৃক্ত, তারা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে আমাদের শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি, শিক্ষকরা আরো সৃজনশীলতার সাথে পাঠদান করলে শিশুরা পড়াশোনার প্রতি আগ্রহী হবে।

উপদেষ্টা এ সময় প্রাথমিক বিদ্যালয় সম্পৃক্ত চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয়  উপ-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..