× Banner
সর্বশেষ
মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
সীমান্তে পিস্তলসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর  থেকে একটি পিস্তলসহ আতাউর রহমান নামে একজনে আটক করেছে বিজিবি।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।আটক অস্ত্র ব্যবসায়ী বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
বিজিবি সুত্র জানায়, তাদের কাছে অস্ত্র চোরাচালানের গোঁপন খবর আসে। এসময় বিজিবি সদস্যরা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এক পর্যায়ে দৌলতপুর গ্রামের আতাউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে গোলার মধ্য থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এসময় অস্ত্র ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটক ব্যক্তির  বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে।  তিনি চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সহযোগীতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..