× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঅপপ্রচার বন্ধে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলন

অপপ্রচার বন্ধে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
মাধ্যমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলন

যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে পূনাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনে প্রিজাইডিং অফিসার নিয়োগ  নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিকে জড়িয়ে  অপপ্রচার বন্ধের আহবান জানিয়ে  সংবাদ সম্মেলন করেছেন প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন।
রোববার(২৬ অক্টোবর) সকাল ১১ টায় বিভিন্ন ইলেকট্রিক,প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিকদের উপস্থিতিতে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, গত ১৩ অক্টোবর স্কুলের পূণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের সাথে আমার মনমালিন্য বা মার ধোর করেন এমন সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। যেটা আমার ভাবমুর্তী নষ্ট করছে। এটি একটি মিমাংশিত বিষয়। এ বিষয়ে সংবাদ পরিবেশন সহ মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকতে আমি সবাইকে  অনুরোধ করছি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, তিনি বিদ্যালয়ের সভাপতি। কখনো স্কুলের কোন বিষয়ে তিনি ক্ষমতার অপব্যবহার বা প্রভাব বিস্তার করেনি। শিক্ষকরা স্বাধীন ভাবে কাজ করে আসছে। স্কুলের এখনও পর্যন্ত তিনি দায়িত্বে আছেন। ম্যানেজিং কমিটি নিয়ে প্রধান  শিক্ষক তার সাথে আলোচনা না করায় ঐ দিন দুই জনের মধ্যে সামান্য বিতর্কের ঘটনা ঘটে। তবে কিছুক্ষন পরেই ভুল বোঝা বুঝির অবসান হয় তাদের মধ্যে। কিন্তু ছোট এ ঘটনা  একটি মহল শিক্ষককে মারধোর করা হয়েছে অপপ্রচার করে আমারও ভাবমুর্তী নষ্ট করছে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি না করার আহবান জানান সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম ।


এ ক্যটাগরির আরো খবর..