× Banner
সর্বশেষ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী

রক্ত দানে নেইকো ভয়, এ দানে আল্লাহ খুশি হয়”—এই স্লোগানকে ধারণ করে বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব।
সহসভাপতি মাহমুদুর রহমান এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সহসভাপতি মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইব্রাহিম শেখ রুবেল, মানবিক ডাক্তার ও সমাজসেবক মনির হোসেন, বিশিষ্ট সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।
এছাড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান, পরিচালক আরিফুজ্জামান বিল্লু, উপদেষ্টা বাদশা বিশ্বাস, মুক্তার আলী, রকি মাহমুদ, ইনামুল হোসেন, ইসলামুল হক সবুজ, সজীব মল্লিক, আরিফুল ইসলাম আরিফ, সুমন হোসেন, হাবিব হোসেন, রায়হান সিদ্দিক, রোকনুজ্জামান রাকিব, ও রানা আহম্মেদ সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা বিভাগের প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস গণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অতিথি, সদস্য এবং বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..