× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

ডেস্ক

অভিবাসী আইন ২০১৩ অনুযায়ী রিক্রুটিং লাইসেন্স পাওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
রিক্রুটিং লাইসেন্স পাওয়ার দাবীতে স্মারকলিপি

অভিবাসী আইন ২০১৩ অনুযায়ী যথাযথ নিয়মে রিক্রুটিং লাইসেন্স আবেদন করে বছরের পর বছর লাইসেন্স না পেয়ে অফিস খরচ মেটাতে মাসে লক্ষ লক্ষ টাকা পূঁজি হারিয়ে আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্থ হচ্ছে আবেদনকারীরা। অবিলম্বে পূর্বের ধার্যকৃত জামানত নিয়ে লাইসেন্স প্রদানের দাবীতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআর‌এ এফ)।

আজ ১৯ অক্টোবর(রবিবার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা ও সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে  নেতৃবৃন্দ জানান, আমরা যথাযথ সরকারি নিয়মে রিক্রুটিং লাইসেন্স এর জন্য আবেদন করে বছরের পর বছর অফিস পরিচালনা বাবদ লক্ষাধিক টাকা প্রতিমাসে খরচ করতে হচ্ছে। পক্ষান্তরে মন্ত্রণালয় কর্তৃক অফিস জনবল সক্ষমতা তদন্ত স্বাপেক্ষে অনুমোদন সংক্রান্ত বোর্ড কমিটি আবেদনগুলো দীর্ঘ সময় যাচাই করে সাক্ষাৎকার সম্পন্ন করেছে।

এছাড়াও রিক্রুটিং এজেন্সীর প্রস্তাবিত লাইসেন্সের মালিকগণের নামের অনুমোদনের পর থেকে অফিস ভাড়া, কর্মচারীর বেতন ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি মালিক পক্ষের মাসিক লক্ষাধিক টাকা হিসেবে এযাবৎকাল ৪০/৫০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমতাবস্তায় প্রস্তাবিত রিক্রুটিং এজেন্সীর লাইসেন্স পূর্বের নিয়মে জামানত অনুযায়ী অনুমোদন পেলে সরকারের জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং ইউরোপ, মধ্যপ্রাচ সহ বিভিন্ন দেশের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং মালিকবৃন্দের জন্য লাইসেন্স পেতে সহজ হবে।

অন্যথায় প্রস্তাবিত রিক্রুটিং এজেন্সীগুলো চূড়ান্ত অনুমোদন না পেলে বা সময়ক্ষেপন হলে আবেদনকৃত এজেন্সীর মালকগণ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।

পরিশেষে স্মারকলিপিতে জানান, জনস্বার্থে বর্ণিত বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রস্তাবিত নতুন রিক্রুটিং এজেন্সীর লাইসেন্স ইস্যু করতঃ মঞ্জুরিপত্র স্বাক্ষর করে বিএমইটি মহাপরিচালকের দপ্তরে জরুরি প্রেরণে পদক্ষেপ নিতে উপদেষ্টা মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করছি।

উল্লেখ্য, রিক্রুটিং লাইসেন্স আচরণ বিধিমালা-২০২৫ এ রিক্রুটিং লাইসেন্স নবায়নে আরোপিত শর্তের কারণে লাইসেন্স পেতে হয়রানির শিকার হচ্ছে ব্যবসায়ীরা।


এ ক্যটাগরির আরো খবর..