× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

শার্শা উপজেলা প্রতিনিধি

শার্শায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

যশোরের শার্শায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, যশোর জেলার কোতয়ালী থানার ভেকুটিয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের জাফর আলীর ছেলে ইয়াহিয়া (২৮) ও আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩)।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) হুসাইন মুহম্মদ ইমদাদুল হক ও এএসআই (নিঃ) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাড়ীপুকুর গ্রামস্থ বাগআঁচড়া-কায়বা সড়কের পাশে দিলরুবা প্যালেসের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করেন। এসময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ডায়াং রানার ৮৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা (নং-২০, তাং-১৭/১০/২০২৫) রুজু করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..