× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

সনাতন ধর্মের মন্দির হতে চলেছে আফগানিস্তানে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
সনাতন ধর্মের মন্দির

পুনরায় আফগানিস্তানে সনাতন ধর্মের মন্দিরের বন্ধ দরজা খুলতে চলেছে। আরব আমিরাতের পর আফগানিস্তান হলো দ্বিতীয় ইসলামিক রাষ্ট্র যেখানে সনাতন ধর্মের মন্দির হতে চলেছে।
আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী সে দেশ থেকে হিন্দু বৌদ্ধ শিখ ও জৈন ধর্মাবলম্বীদের যত উপাসনালয় ছিল সব বন্ধ করে দেয়া হয়েছিল। এমনকি ৬ষষ্ঠ শতাব্দীতে বামিয়ান উপত্যকায় বৌদ্ধদের একটি বিশাল বৌদ্ধ মূর্তি কামানের গোলা নিক্ষেপ করে গুড়িয়ে দেয়া হয়েছিল।
 সেই আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে এবার ভগবান শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠিত করার জন্য আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাওয়াকিল ভারতের সাহায্য চেয়েছেন।
তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছি আমাদের কিছু ডলার সাহায্য করলে আমরা কাবুল কান্দাহারে ভগবান শিব ও বিষ্ণুর মন্দির তৈরি করবো। তাহলে ভারত থেকে ভক্তরা আফগানিস্তানে ধর্মযাত্রা করতে পারবেন। আমরা এখানে ‘জয় শ্রীরাম’ শ্লোগান দিয়েছি। আমাদের পাশে থাকার জন্য আমরা মোদীজিকে ধন্যবাদ জানিয়েছি।
সনাতন ধর্মের পদতলে ইসলামের আত্মসমর্পণ এক নতুন যুগের সূচনা করবে। মহাভারতের সময় এশিয়ার একটি দেশ আফগানিস্তান গান্ধার নামে পরিচিত ছিলো যার একটি শহর এখনো কান্দাহার নামে পরিচিত যা গান্ধার থেকে উদ্ভূত।
ত্রেতা যুগে গান্ধার শ্রীরামের রাজত্বের অধীনে আসে যখন এটি ভরত পুত্র তক্ষ এবং পুস্কর দ্বারা জয় করা হয়েছিল। শ্রীকৃষ্ণের দ্বাপর যুগে আফগানিস্তান আবারও একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছিল। মহাভারতের ঋষি উপমন্যুর কাছ থেকে ভগবান কৃষ্ণ যে সহস্ত্র নাম পেয়েছিলেন তাতে উল্লেখিত ভগবান শিবের এক নাম হলো গান্ধার।শিবের ভক্তরাই গান্ধারের প্রথম বাসিন্দা ছিলেন।
মহাভারতে গান্ধার রাজ্যের উল্লেখ রয়েছে। আজ থেকে ৫৫০০ বছর আগে গান্ধার শাসন করেছিলেন রাজা সুবল। গান্ধারী নামে তার এক কন্যা ছিলো বিবাহ হয়েছিল হস্তিনাপুর রাজ্যের রাজপুত্র ধৃতরাষ্ট্রের সাথে।গান্ধারীর এক ভাই কুখ্যাত শকুনি ছিল মহাভারত যুদ্ধের প্রধান ষড়যন্ত্রকারী। গান্ধারী শিবভক্ত ছিলেন বলে শিবের বরে তিনি একশ পুত্রের জন্ম দিয়েছিলেন এবং তারা কৌরব নামে বিখ্যাত ছিলেন। মহাভারতের যুদ্ধে পান্ডব ভাইদের হাতে কৌরবদের পরাজয় হয়েছিল।
সনাতন ধর্মের এমন একটি পুন্যতীর্থ গান্ধার সপ্তম শতাব্দীতে গজনভির আক্রমনে ইসলাম ধর্মের প্রবর্তনে হয়ে যায় আফগানিস্তান।
সেই আফগানিস্তানে আবার সনাতন ধর্মের ধজ্ব উড়বে আবার প্রবর্তন হবে সনাতন সংস্কৃতির। রূপান্তরের এই খেলায় আফগানিস্তানে আবার ভগবান শিব বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠিত হবে। সনাতন ছিলো আছে থাকবে এটাই চিরন্তন।


এ ক্যটাগরির আরো খবর..