× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

টেস্টের প্রথম দিনটি রাঙিয়েরাখল ভারত

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: সফরকারী ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটি রাঙিয়েরাখল। মন্থর উইকেটেও দলীয় অধিনায়ক বিরাট কোহলির হার না মানা সেঞ্চুরি আর ওপেনার শিখর ধাওয়ানের দুর্দান্ত সূচনায় ভালো অবস্থানে রয়েছে দলটি। প্রথম টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আগে ব্যাটিংয়ে নামলেও শুরুটা নিজেদের চাওয়া অনুযায়ী হয়নি তাদের। দলীয় ৭৪ রানেই টপ অর্ডারের দুজন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে সফরকারীরা।

দলীয় ১৪ রানে ওপেনার মুরালি বিজয় (৭) আর দলীয় ৭৪ রানে চেতশ্বর পুজারা (১৬) ফিরে গেলে জুটি গড়েন আরেক ওপেনার ধাওয়ান এবং টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কোহলি। দলীয় ১৭৯ রানে ধাওয়ান ৮৪ রান করে ফিরে গেলেও  আরেক প্রান্ত থেকে দলের হাল  ধরে রাখেন কোহলি।

৮৪ রানের ইনিংস খেলেতে ধাওয়ান ১৪৭ বল মোকাবেলা করেন। প্রথম দিন শেষে কোহলি অপরাজিত আছেন ১৪৩ রান করে। ক্যারিয়ারে এটি কোহলির ১২তম টেস্ট শতক। তার ১৯৭ বলের ইনিংসে রয়েছে ১৬টি চারের মার। আজিঙ্কা রাহানে ২২ রান করে বিদায় নেন। আর কোহলির সঙ্গে অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত রয়েছেন ২২ রান নিয়ে।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি উইকেট পান দেবেন্দ্র বিশু। বাকি উইকেটটি পান গ্যাব্রিয়েল।


এ ক্যটাগরির আরো খবর..