× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ডেস্ক

প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা

বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

ব্যারিকেড ঠেলে শিক্ষকদের অনেকেই শাহবাগ মোড়ে গিয়ে বসে পড়েন। কেউ কেউ রাস্তাতেই শুয়ে পড়েন।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর দেড়টার পর শাহবাগ অবরোধের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। মিছিল নিয়ে শাহবাগের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয়। তবে পুলিশের ব্যারিকেড ঠেলে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।

বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন এ শিক্ষকরা। গত ১২ অক্টোবর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ১২টা নাগাদ শাহবাগ মোড় অবরোধ করার কথা ছিল। তবে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লার অনুরোধে কিছুক্ষণ অপেক্ষা করলেও এবার তারা শাহবাগ অবরোধ করলেন।

এমিপওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি গতকাল রাত ৯টায় তাকে কল করেছেন। শিক্ষকদেরকে স্লট আকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ শুরুতে ৫ শতাংশ, ৬ মাস পর আরও ৫ শতাংশ; এভাবে। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন।

বলেন, আমি বলেছি, আন্দোলন যে পর্যায়ে গেছে, ১ শতাংশ কম হলেও শিক্ষকরা মানবেন না।


এ ক্যটাগরির আরো খবর..