× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে নারী আটক, গাঁজা ও অবৈধ ট্যাবলেট জব্দ 

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্যসহ এক নারীকে আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
রবিবার (১২ অক্টোবর ) সকালে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সাতক্ষীরা শহরের বিনেরপোতা বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় মোছাঃ সুরাইয়া ইয়াছমিন (২৪) নামে এক নারীকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের মো. আব্দুল আজিজের স্ত্রী।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে আনীত মাদকদ্রব্য বিনেরপোতা বাইপাস এলাকা হয়ে পাটকেলঘাটার দিকে নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুরাইয়াকে একটি প্লাস্টিকের ব্যাগসহ ইজিবাইক থেকে নামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার ব্যাগ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা, ১৯৯ পিস Teepdol ট্যাবলেট, ৩০ পিস Sildenafil ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৭৪০ টাকা। এর মধ্যে গাঁজা ৩,৫০০ টাকা, Teepdol ট্যাবলেট ১১,৯৪০ টাকা, Sildenafil ট্যাবলেট ১,৮০০ টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১,৫০০ টাকা। তিনি আরো জানান, আটককৃত নারী ও জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..